শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিপুল পরিমাণ ভেজাল হোমিও ঔষধ আটক করেছে র‍্যাব

বিপুল পরিমাণ ভেজাল হোমিও ঔষধ আটক করেছে র‍্যাব

স্টাফ রিপোর্ট – রাজধানীর ডেমরার ইটখোলা এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদন-বিহীন হোমিও ঔষধ জব্দ করেছে র‌্যাব-৩।

আজ (১০ জুন) দুপুরে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: শামীম হোসেন।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর ডেমরা থানাধীন ইটখোলা এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলের গোডাউনে বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে। এপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি টিম ঢাকা হোমিও হলের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় গোডাউনে সংরক্ষিত ২৪ প্রকারের হোমিও ঔষধের মধ্যে ৯ প্রকারের মোট ২৯৬ লিটার অনুমোদনবিহীন ভেজাল তরল জাতীয় হোমিও ঔষধ জব্দ করা হয়।

এসময় অনুমোদনহীন ভেজাল ঔষধ গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করে রাখার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক আব্দুল আলীম (৫৫) এর বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসকল অবৈধ ও অনুমোদনবিহীন ভেজাল ঔষধ গুদামজাতকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com