শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দোহারে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

দোহারে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট – ঢাকা জেলার দোহার এলাকা থেকে  ৫২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীর হলেন-  সোনিয়া (৩৫)। তার বাড়ি দোহারের বানাঘাটা এলাকায়।

শুক্রবার (৮জুন) সকালে র‌্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ জুন গভীর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকের বড় চালানসহ ঢাকা জেলার দোহার থানাধীন দোহার ঘাটা এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে ওই রাতেই র‌্যাব-১০ আভিযান শুরু করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। র‌্যাবের নারী সদস্যদের সহায়তায় ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদে করলে সে জানায় তার ভাড়াকৃত বাসায় মাদকদ্রব্য গাঁজা মজুদ রয়েছে। একপর্যায়ে তার ওই বাসা থেকে সবুজ রংয়ের পলিব্যাগে রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার ভাড়াকৃত বাসার সামনে থাকা মাইক্রোবাসে অবৈধ আরও মাদকদ্রব্য রয়েছে। এরপর মাইক্রোবাসে র‌্যাবের আভিযানিক দল তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ থেকে আরও ৪২ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তা সোহেল বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১৫,৬০,০০০/- (পনের লক্ষ ষাট হাজার) টাকা। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দোহারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com