সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমি অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী-  ইসি সচিব

আমি অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী-  ইসি সচিব

স্টাফ রিপোর্টার-

নবনিযুক্ত নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, আমি সবসময় মুক্ত তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরিজীবনে কাজ করতে গিয়ে এ জন্যে অসাধারণ প্রতিদানও পেয়েছি।

বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন ভবনে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিতে যোগ দিয়ে অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যৌথ সংবাদ সম্মেলন করেন বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিম।

বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। বিমানের এমডি থেকে শফিউল আজিম বৃহস্পতিবার যোগ দেন নির্বাচন কমিশনে।

বিদায়ী ইসি সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। তবে আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না। বিদায়বেলায় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। সরকার, রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য সেটি শতভাগ দেওয়া সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com