বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ সেই ফাতেমা গ্রেফতার

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ সেই ফাতেমা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:

এলিট ফোর্স র‌্যাবের অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের শীর্ষ নারী মাদক কারবারি নুর ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় র‌্যাব-১৫ এর একটি দল তাকে গ্রেফতার করে হেফাজতে নেয়।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নুর ফাতেমা(২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার মাদক কারবারি আব্দুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আব্দুল আমিনের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুর ফাতেমাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানান, ঘরের খাটের নিচে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, নুর ফাতেমা ও তার স্বামী আব্দুল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছেন। তারা টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা দেশে এনে নিজেদের হেফাজতে মজুত করতেন। পরে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

ইতিমধ্যে জব্দকৃত মাদকসহ গ্রেফতার হওয়া নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com