সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মে দিবসে ক্যাপ, পানি, স্যালাইন বিতরন করলো তেজগাঁও থানা পুলিশ

মে দিবসে ক্যাপ, পানি, স্যালাইন বিতরন করলো তেজগাঁও থানা পুলিশ

স্টাফ রিপোর্টার- মহান মে দিবস উপলক্ষে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ক্যাপ,পানি, স্যালাইন বিতরন করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

আজ (বুধবার) দুপুরে তেজগাঁও থানার পক্ষ থেকে  ফার্মগেট ও লুকাস মোড়ের দুটি স্পটে এসব বিতরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, দেশে এখন তীব্র তাপদাহ চলছে। এ শহরের নিম্নআয়ের মানুষ যেমন রিকশা ও ভ্যান চালকদের প্রখর রোদ পোহাতে হয়। তাই মহান মে দিবস উপলক্ষে তাদের মাঝে ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রচণ্ড তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে গত ২১ এপ্রিল থেকে তেজগাঁও থানার চারটি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ প্যাকেট স্যালাইন দেওয়া হয়।

আজ মহান মে দিবস উপলক্ষে উক্ত চারটি বুথের পাশাপাশি ফার্মগেট ও লুকাস মোড় এলাকার দুটি স্পটে ক্যাপ এসব বিতরণ করা হয়।

প্রায় ৫০০ রিকশা ও ভ্যান চালকের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। এসময় ঢাকা সিটি করপোরেশন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর এবং বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com