শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার মঈন

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার মঈন

নিজস্ব প্রতিবেদক-
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে বদলি করা হয়েছে। ফলে তিনি নিজ বাহিনীতে (নৌ-বাহিনী) ফিরে গেলেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দায়িত্ব হস্তান্তর করেন। সেদিনই নিজ কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

তবে র‌্যাবে এখনো তার স্থলে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানা যায়নি।

মঈন ২০২১ সালের মার্চ মাসে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান। তিন বছর দায়িত্ব পালনের পর নিজ কর্মস্থলে ফিরে গেলেন এই কর্মকর্তা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

জানা গেছে, খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। পরে ২০২১ সালের ২৫ মার্চে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান। সে সময় তিনি বিদায়ী পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হন।

বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন আইন ও গণমাধ্যম শাখায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com