শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

আবু সুফিয়ান পাটোয়ারী (গালিব)
পুর্তগাল :

পর্তুগালের রাজধানী লিসবন এবং বন্দর নগরী পোর্তু শহরসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য মুসলমানরা।
পুর্তগাল প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় রাজধানী লিসবনে ইউরোপের সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জামাত বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকার মাতৃম মনিজ পার্কে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে প্রবাসী বংলাদেশি সহ অন্যান্য দেশের ধর্ম প্রাণ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করেন
যথাযথ ভাবে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী পোর্তুতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
লিসবনের বৃহত্তম জামাতের নামাজ এবং খুৎবাহ প্রদান করেন মার্তিম মনিজ ছোট মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দীন,
নামাজ শেষে দেশ বিদেশের সকল মুসলিম উম্মা এবং ফিলিস্তিনের জন্যে বিশেষ মোনাজাত করা হয় ।
একসাথে নামাজ পড়তে পেরে প্রবাসীরা অনেক আনন্দিত । তারা বলেন বিদেশের মাটিতে এই যেন এক টুকরো বাংলাদেশ এত বড় ঈদের জামাতে নামাজ আদায় করে ঈদের প্রকৃত আনন্দটুকু পেয়েছে।

ঈদ জামাত আয়োজক কমিটির বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তসলিম উদ্দিন এবং মার্তিম মুনিজ জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সাজেদুল আলম বলেন, প্রতি বছরের মতো খোলা আকাশে ঈদের জামাতে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ তথা পর্তুগাল সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।

এই জামাত ছাড়াও সকাল ৭:৩০ মিনিটে এবং সকাল ৯টায় লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদে দুটি ঈদ জামাত, আরিওস মসজিদ এবং আলামেদা মসজিদের উদ্যোগে আলামেদা পার্কে দুটি আলাদা আলাদা জামাত ,বারেইরু মসজিদ,রেবুলেইরা মসজিদ,নতুন আমাদরা ইসলামিক সেন্টার,আয়েশা সিদ্দিকা মসজিদ, অদিভেলাস,হযরত হামজা (রাঃ) মসজিদ, পর্তু শহরে,নতুন আলজেস জামে মসজিদ , কাসকাইস মসজিদ , অধিভেলাস মসজিদ, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস, কুইমরা, মাদেইরা এবং আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com