বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বান্দরবানের তিন উপজেলা ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করছে প্রশাসন

বান্দরবানের তিন উপজেলা ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করছে প্রশাসন

স্টাফ রিপোর্টার-

পাহাড়ে চলমান যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। গণমাধ্যমকে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

তিনি জানান, জেলার রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র-অর্থ লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযান শুরু করেছে। এসব কারণে এই তিন উপজেলায় ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

একইভাবে ওই ‍পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে পর্যটক গাইড, পরিবহন মালিক এবং হোটেল -মোটেল মালিক সমিতিকে নির্দেশনা দিয়েছে রুমা উপজেলা প্রশাসন। পাশাপাশি তাদের চারটি বিষয় মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

এগুলো হলো– যৌথ বাহিনীর অভিযান চলার মধ্যে কোনো হোটেল-মোটেলে পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না, কোনো ট্যুরিস্ট গাইড পর্যটন কেন্দ্রে দর্শনার্থী নিয়ে যাবেন না, কোনো জিপগাড়ি বা নৌপথেও পর্যটক বহন করা যাবে না।

উল্লেখ্য,পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র তৎপরতা শুরু হলে ২০২২ সালের অক্টোবর থেকে জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলা ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে। পরে পর্যায়ক্রমে তিনটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। তবে রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল চলতি বছরের জানুয়ারি পর্যন্ত। তিন মাস পার না হতেই আবারও পর্যটকের ভ্রমণ না করার পরামর্শ দিলো প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com