মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

স্টাফ রিপোর্টার-
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে আজ বুধবার সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন শেষে জামাতে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়, এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

মদীনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৬টা ১৯ মিনিটে। সেখানে নামাজের ইমামতি করেন শেখ আহমাদ হুজাইফি।

এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তর্কি বিন আব্দুল্লাহ্ মুহাম্মদ আল সৌদি মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com