শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাগরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত আটক!

সাগরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত আটক!

স্টাফ রিপোর্টার-

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকা থেকে সাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত’কে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- মোঃ ইকবাল হোসেন (২০), মোঃ নয়ন (১৮), মোঃ হেফাজ (২৩), মোঃ আশেক (১৬)। নয়ন, হেফাজ ও আশেক চট্টগ্রাম জেলার আনোয়ারা’র গহিরা এলাকার এবং ইকবাল কক্সবাজার জেলার বাশঁখালী এলাকার বাসিন্দা।

সোমবার (২৫ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে। এতে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে অভিযানটি পরিচালনা করে।

গতরাত আনুমানিক ৪ টায় বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় সন্দেজনক একটি বোটে কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্ট গার্ড সদস্যরা বোটটি তল্লাশির জন্য থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত সমুদ্র তীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ডের আভিযানিক দলটি বোটটিকে ধাওয়া করে আটক করে।

তিনি আরও বলেন,  পরবর্তীতে বোটটি তল্লাশী চালিয়ে ১ টি দেশীয় পিস্তল, কার্তুজ ২ রাউন্ড, ১ টি চাপাতি, ২ টি হাতুড়ি, ১ টি সাবল, ১ টি হুক, ৫ টি মোবাইল ফোন ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও জব্দকৃত দেশীয় অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com