শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বমি পার্টি ছিনতাইচক্রের ১ সদস্য আটক!

বমি পার্টি ছিনতাইচক্রের ১ সদস্য আটক!

স্টাফ রিপোর্টার-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসে উঠে অভিনব কায়দায় বমি করে একজন যাত্রীর টাকা ছিনতাইকালে একজনকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

আজ বুধবার (২০ মার্চ) বেলা ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মোক্তার হোসেন (৩৫)। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার দুঘীর কান্দার এলারকায়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শামছুল আলম জানান, মনোহরদী পরিবহনের বাস যোগে ব্যবসায়ী আব্দুল মোমিন ব্যবসায়িক কাজে ঢাকা ইসলামপুর যাওয়ার পথে কাঁচপুর মোড়ে পৌঁছলে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী বমি করার ভান করে ধস্তাধস্তি  করে কৌশলে ব্যবসায়ী মোমিন এর পকেট থেকে ৪৬,৫০০/-টাকার বান্ডিল নিয়ে নেয়। পরবর্তীতে ওই ব্যবসায়ী চিৎকার শুরু করলে কাঁচপুর মোড়ে ডিউটিতে থাকা হাইওয়ে পুলিশ ও গাড়ির হেলপার এবং সুপারভাইজারের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করে।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com