বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার-

গাজীপু‌রের টঙ্গীতে বকেয়া বেতন ও পুলিশি হামলার প্রতিবাদে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ শুরু ক‌রেন শ্রমিকরা।

কারখানা শ্রমিকরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারখানা ছুটির আগে বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে মালিকপক্ষ ও পুলিশ শ্রমিকদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়। আজ সকালে কারখানায় গিয়ে দেখতে পান কারখানা বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে সবাই কলকারখানা অধিদপ্তরের সামনে চলে আসেন। এখনও কল কারখানা অধিদপ্তরের কেউ তাদের সঙ্গে কথা বলেনি। কলকারখানা অধিদপ্তরের সামনে এখনও অবস্থান করছেন বলে জানান বিক্ষোভরত শ্রমিকরা।

শ্রমিকরা আরও বলেন, আমাদের কেউ এক মাসের বকেয়া বেতন পাবে। কারও দুই থেকে তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ আমাদের বেতন পরিশোধ না করলে চলার কোনো উপায় নেই। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। সংসার খরচও রয়েছে।

জানা যায়, কারখানার সামনে বন্ধের নোটিশে লেখা আছে, মঙ্গলবার কিছু শ্রমিক কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে, পুলিশের গায়ে হাত তোলে। এমন প্রতিকূল অবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব না বলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সিজন্স কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। ত‌বে শ্রমিক‌দের গা‌য়ে পু‌লিশ হাত তো‌লে‌নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com