বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে অস্ত্রসহ একজন আটক!

খাগড়াছড়িতে অস্ত্রসহ একজন আটক!

স্টাফ রিপোর্টার-

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃতের নাম- ব্রজেন ত্রিপুরা (৪৫)। তার পিতা-অমর কৃষ্ণ ত্রিপুরা। সে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানার জামিনী ছড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (১৮ মার্চ) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর বলেন অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে অবৈধ অস্ত্রধারী, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা থানাধীন ৫নং বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যাস্থ জনৈক শাহজাহান এর দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহিসহ একজনকে আটক করে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com