বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লঞ্চঘাট থেকে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক !

লঞ্চঘাট থেকে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক !

আটককৃত ব্যক্তি নুরুজ্জামান শেখ
আটককৃত ব্যক্তি নুরুজ্জামান শেখ

স্টাফ রিপোর্টার-

চাঁদপুর লঞ্চঘাট  থেকে ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তির নাম নুরুজ্জামান শেখ (৩৫)। সে  শরিয়তপুর জেলার নড়িয়া থানাধীন বুন্যা কাটুকুলি গ্রামের নূর মোহাম্মদ শেখ এর ছেলে।

শনিবার (১৬ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ  শনিবার (১৬ মার্চ ) দুপুর ১ টা ২০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন (চাঁদপুর) চাঁদপুর জেলা  লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে লঞ্চঘাটে অবস্থানরত চাঁদপুর থেকে সুরেশ্বরগামী শাহআলী প্লাস নামক লঞ্চে থাকা নুরুজ্জামান শেখ (৩৫) এর সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহন তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com