বুধবার, ১০ Jun ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র মাহে  রমজান

কাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র মাহে  রমজান

সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক-

সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৪৫ হিজরি সনের রমজান মাস শুরু হবে আগামী সোমবার। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জিতে এখন শাবান মাস চলছে। এর পরের মাসটিই হচ্ছে রমজান। সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ায় আজ ছিল শাবান মাসের শেষ দিন।

সংযুক্ত আরব আমিরাতেও সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। একই দিন রোজা পালন বা সিয়াম সাধনা শুরু করবেন তুরস্ক ও কাতারের মুসলমানরা।

অস্ট্রেলিয়া, ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ব্রুনেইয়ে রমজান মাস শুরু হবে মঙ্গলবার। রবিবার দেশগুলোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ মাসটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়। রোজাদারদের অর্থকষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ছাড় দেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ওপর থাকে সরকারি নজরদারি। সরকারিভাবে রমজানকেন্দ্রিক মূল্যছাড়ের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় এ মাসে যেসব পণ্যের দাম কমানো হয়, সেগুলোর নাম উল্লেখ থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com