সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
গাজীপুরে অবৈধ ভিক্সল কারখানায় অভিযান, কারখানা সিলগালা

গাজীপুরে অবৈধ ভিক্সল কারখানায় অভিযান, কারখানা সিলগালা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় অবৈধ ভিক্সল তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা এনএসআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং কারখানার মালিক নাজমা বেগম(৩০) নামে নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি ভিক্সল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কারখানাটি সিলগালাসহ মালিককে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয় এবং ওই নারীসহ তার সহযোগী সেকান্দার আলীর নামে থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অভিযান কালে জেলা এন.এস.আই, র্যা ব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান জানান, বসুন্ধরা ট্রেডিং এর পক্ষে এসএন কেমিকেল করপোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে গড়ে উঠা ওই কারখানায় নিম্নমানের ভিক্সল তৈরি করে আসছিল।

জেলা এনএসআইয়ের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় কারখানার মালিক করতে পক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা করা নির্দেশ দেয়া হয়। কারখানা পরিচালনাকারী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com