বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংসদ অধিবেশন থেকে লতিফ সিদ্দিকীর ওয়াকআউট

সংসদ অধিবেশন থেকে লতিফ সিদ্দিকীর ওয়াকআউট

আবদুল লতিফ সিদ্দিকী
আবদুল লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার-

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় মাত্র ১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন সাবেক মন্ত্রী এবং বর্তমান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াকআউটের ঘটনা এটাই প্রথম।

আজ সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার জন্য লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি আবদুল লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় বেধে দেন।

এসময় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য আমাকে মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে। তাই আগামী ১০ মিনিট সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।’

এই কথা বলে সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। অবশ্য ১০ মিনিট পর সংসদে ফিরে আসেন তিনি।

পরে একই আলোচনায় অংশ নিয়ে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, ‘সিনিয়র পার্লামেন্টারিয়ান লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com