শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুরের ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে চাঁদাদাবি এবং চাঁদা না পেয়ে হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন মোহনা টিভির অপরাধ বিষয়ক সিনিয়র প্রতিবেদক কাজী ইহসান বিন দিদারকে গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে গতকাল (২ মার্চ) ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে চাঁদাদাবি ও হামলার সচিত্র প্রতিবেদন করেন ওই সাংবাদিক। এরপর থেকেই বিদেশি বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

রবিবার (৩ মার্চ) হুমকির ঘটনায় জীবনে নিরাপত্তা চেয়ে ডিএমপির পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিদার। জিডি নম্বর ২১৯।

হুমকির বিষয়ে মোহনা টিভির সাংবাদিক দিদার বলেন, গত শনিবার (২ মার্চ ২০২৪) মিরপুরের ভাসানটেক এলাকায় শীর্ষ সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজী এবং জমিদখলের একটি রিপোর্ট সম্প্রচার হওয়ার পর আজ (০৩/০৩/২৪) সকাল থেকেই +৪৪৪৪৪৬০ আর +৪৪৪৪৪৬২ এই দুটি নাম্বার থেকে ফোন দেওয়া শুরু হয়। প্রাণে মেরে ফেলা, গুম করে ফেলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয় সংবাদ প্রকাশের কারনে। এরপর বারবার আমার লোকেশন জানার চেষ্টা করা হয়। বলা হয় তোকে একদম উড়িয়ে দিব। নিউজ করার শিক্ষা দিয়ে দিব। কেন করসস এই নিউজ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, আমরা হুমকি দাতাদের সনাক্তে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com