বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শেষবারের মতো নিজ বাড়িতে পৌঁছেছে সংবাদিক তুষারের মরদেহ  

শেষবারের মতো নিজ বাড়িতে পৌঁছেছে সংবাদিক তুষারের মরদেহ  

নিহত সাংবাদিক তুষার হাওলাদার।
নিহত সাংবাদিক তুষার হাওলাদার।

ইকরামুল হাসান-

ঢাকার বেইলি রোডের ট্র্যাজেডিতে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের মরদেহ পৌঁছেছে ঝালকাঠির নিজ গ্রামের বাড়িতে।

শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায়  অ্যাম্বুলেন্সে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের বাড়িতে পৌঁছায় তুষারের মরদেহ।

এ সময় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠে পুরো এলাকা।

এর আগে বাবা-কাকা-কাকাতো বোনসহ ঢাকায় থাকা স্বজনরা মরদেহ নিয়ে যান ঢাকা থেকে।

তুষারের মৃত্যুর খবর জানানো হয়নি তার মা অঞ্জনা রানীকে। হঠাৎ বাড়ির উঠোনে ছেলের মরদেহ দেখে মুর্ছা যান।কোন ভাবেই মাকে সান্ত্বনা দিতে পারছেন না অন্য স্বজনরা।

তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সদ্য সাংবাদিকতায় স্নাতক পাস করে তুষার ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমে কাজ করতেন।

সম্প্রতি নতুন আরেকটি গণমাধ্যমে চাকরি হওয়ার  আনন্দ উদযাপন করতে সহকর্মী অপর সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীকে নিয়ে বেইলি রোডের ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। কিন্তু, ভয়াবহ অগ্নিকান্ড তাদের  আনন্দ উৎযাপনটি জীবনের শেষ মুহূর্তে পরিণত হয়।পাশাপাশি  কেড়ে নেয় আরও ৪৪ জন জীবন্ত মানুষের প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com