শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মাদ্রিদ থেকে ‘রিয়াল মাদ্রিদ’ হয়ে ওঠার শতবর্ষ পালন

মাদ্রিদ থেকে ‘রিয়াল মাদ্রিদ’ হয়ে ওঠার শতবর্ষ পালন

২০২০ সালের ৬ মার্চ রিয়াল মাদ্রিদ তাদের ক্লাব প্রতিষ্ঠার ১১৮ বছর পালন করেছে। কিন্তু ক্লাবটি প্রাথমিক ভাবে মাদ্রিদ ক্লাব ডি ফুটবল নামে যাত্রা শুরু করেছিল।
১৯২০ সালের ২৯ জুনের আগে তাদের নামের পাশে ‘রিয়াল’ উপাধিটি যোগ হয়নি। আর সে কারনেই গতকাল ছিল মাদ্রিদ থেকে ‘রিয়াল মাদ্রিদ’ হয়ে ওঠার শততম বার্ষিকী।



ক্লাবটি যাত্রার পর থেকে নিজেদের এমনভাবে প্রসারিত করেছে যাতে করে শুধুমাত্র তাদের স্টেডিয়ামে সমর্থকদের ভিড় সামলাতে আসনসংখ্যা বাড়ানোর জন্য ভেন্যুই পরিবর্তিত করা হয়নি, বরং সংশ্লিষ্ঠদের কাছে রীতিমত অনুরোধ জানিয়ে নামের পাশে ‘রিয়াল’ উপাধিটি বসিয়ে নিয়েছে।

কিংস আলফোনসো থার্টিন ১৯২০ সালের ২৯ জুন মাদ্রিদের নামের পাশে ‘রিয়াল’ উপাধির অনুমোদন দেন। এই শব্দটি ব্যবহারের স্বত্ব অনুমোদন দিয়ে ক্লাব সভাপতি পেড্রো পারাগেসের কাছে একটি চিঠিও দিয়েছিলেন কিংস আলফোনসো। চিঠিতে রিয়াল মাদ্রিদের জন্য ভবিষ্যতের শুভকামনাও জানানো হয়।



এর মাধ্যমেই ১৯২০ সালে মাদ্রিদের নাম পরিবর্তিত হয়ে রিয়াল মাদ্রিদ রাখা হয়। এরপর থেকে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ব্যাজ হিসেবে রয়্যাল ক্রাউন ব্যবহারের অনুমতি পায়। এই ঘটনার পর পারাগেস আলফোনসোকে ক্লাবের অনারারি প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com