মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
রাওয়ালপিন্ডি টেস্টে সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক-
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। এ বিষয়ে আত্মবিশ্বাসী শান্ত-শরিফুলরা। আজ শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

প্রথম ম্যাচ জেতায় দ্বিতীয়টি হারলেও ড্র হবে সিরিজ। আর বাংলাদেশ যদি ম্যাচ জেতে কিংবা ড্র করে, তাহলে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, সেটি এখনো জানাননি প্রধান কোচ। তিনি অবশ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। একাদশ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’

সিরিজের প্রথম টেস্টে তিন পেসারের সঙ্গে স্পিনার হিসেবে সাকিব ও মিরাজকে খেলিয়েছে বাংলাদেশ। এদিকে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/ নাহিদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com