বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

ডেস্ক রিপোর্ট-

রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ শনিবার ভোর থেকেই কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানার।

এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com