মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ভাতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ভাতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক-

ভারত সফরে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। তবে সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি।

জাকের সপ্তাহ তিনেক আগে ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭ চার ও ৫ ছক্কায় ১৭২ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার গড় ৫২.৮৭।

ভারত সফরে শরিফুল না থাকায় স্কোয়াডে এখন পেসার চারজন। চেন্নাইয়ে প্রথম টেস্টে দুই পেসারের বেশি খেলানোর সম্ভাবনা কমই। সে কারণেই হয়তো বাড়তি পেসার আর প্রয়োজন মনে করেনি নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজসহ পাকিস্তানের সফরে থাকা চার স্পিনার যথারীতি আছেন ভারত সফরেও। আর পাকিস্তান সফরে থাকলেও চোটের কারণে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় আছেন ভারত সফরেও।

ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। ১১ হারের সঙ্গে প্রাপ্তি কেবল দুটি ড্র। সেই ড্র দুটিও বৃষ্টির সৌজন্যে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম এবং খালেদ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com