শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার-

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি।

এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত। একযুগ ধরে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে তিনি সুযোগ পেয়েছেন। আমরা গর্বিত, তাকে আমরা এই সুযোগ দিতে পেরেছি।

এসময় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন, সেইসাথে অনুষ্ঠানে যোগ দেবার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

বক্তব্য শেষ হলে খালেদা জিয়ার সাথে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। বেশ কিছুক্ষণ তাদের আলাপ করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১২ সালে সবশেষ সেনাকুঞ্জে এসেছিলেন খালেদা জিয়া। এর আগে,২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর এই প্রথম তাকে জনসমক্ষে দেখা গেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com