শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
খেলোয়াড় দিয়েই খেলার মূল কাঠামো তৈরি হয়-ক্রীড়া উপদেষ্টা

খেলোয়াড় দিয়েই খেলার মূল কাঠামো তৈরি হয়-ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক-

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন,খেলার মূল কাঠামো তৈরি হয় খেলোয়াড় দিয়ে। তারাই সবসময় অগ্রাধিকার পাবেন।

আজ শনিবার (০২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন তিনি।

খেলোয়াড়দের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে আসিফ বলেন, ‘আমাদের ক্রিকেট টিমকে আমরা অনেক ভালো দেখি। কিন্তু তাদেরও অনেক ছোট ছোট সমস্যা আছে। খেলার মূল চরিত্রে থাকেন খেলোয়াড়রা। তারাই অগ্রাধিকার পাবেন। এতদিন পর্যন্ত প্রাধান্য পেয়ে এসেছেন কমিটির লোকরা। তবে আমার সময় এমনটি আর হবে না এটি নিশ্চিত করছি।’

তিনি আরও বলেন, ‘নারী ফুটবল দলের যে সমস্যা আছে, সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।’

‘আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামো সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। একেবারেই খোলামেলা আলোচনা হয়েছে। সবার কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে এবং আমি সরাসরি এটা স্যারের কাছে পৌঁছে দেব। প্রধান উপদেষ্টা সবার কাছ থেকে লিখিত আকারে সবকিছু চেয়েছেন। তিনি খেলোয়াড়দের উৎসাহীত করেছেন যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে। বাফুফের নতুন কমিটিকে নিয়েই আমরা ফুটবলের সব সমস্যার সমাধান করব।’

এর আগে টানা দ্বিতীয়বার সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com