সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ভৈরবে টিকিটসহ এক কালোবাজারী আটক

ভৈরবে টিকিটসহ এক কালোবাজারী আটক

স্টাফ রিপোর্টার – ভৈরবে ৬ টি ট্রেনের টিকিটসহ এক কালোবাজারি কে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতের নাম মোঃ মমিন (৩৪)। তার কাছ থেকে ১৬ আসনের ৬ টি আন্তঃনগর ট্রেনের
টিকিট জব্দ করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) রাতে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভৈরব রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম আজ বিকেলে ওই টিকেট কালোবাজারি’কে হাতেনাতে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আটককৃত দীর্ঘদিন যাবত কালোবাজারে ট্রেনের টিকিট  বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com