রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাঁজা পাচারকালে রেলওয়ের দুই ক্লিনার আটক!

গাঁজা পাচারকালে রেলওয়ের দুই ক্লিনার আটক!

স্টাফ রিপোর্টার- অভিনব কায়দায় গাঁজা পাচারকালে বাংলাদেশ রেলওয়ের দুই বেসরকারি ক্লিনার’কে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো রুবেল (৩০) ও মোসাম্মৎ ফাতেমা বেগম (২৭)।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের একটি আভিযানিক দল বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ছয় কেজি গাঁজা সহ ওই ট্রেনের দুই বেসরকারি ক্লিনার কে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত ফাতেমা বেগমের নামে বিভিন্ন থানায় আরো পাঁচটি মাদক মামলা রয়েছে। তারা সীমান্ত এলাকা কসবা হতে গাজা সংগ্রহ করে কৌশলে ব্যাগে করে ময়মনসিংহ এর উদ্দেশ্যে যাচ্ছিল।

পুলিশ সুপার বলেন, তারা  দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com