বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন সংসদের প্রথম অধিবেশনের দিনে কালো পতাকা মিছিলের আহ্বান বিএনপির

নতুন সংসদের প্রথম অধিবেশনের দিনে কালো পতাকা মিছিলের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক-

আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঘোষিত কর্মসূচিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

ওইদিন কর্মসূচি ঘোষণা করে গয়েশ্বর চন্দ্র বলেন, আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এই সরকার ডামি সরকার নয়, এই সরকার সমকামী সরকার।

তিনি বলেন, দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জন করে বিএনপি। দলটি শুরু থেকেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এমনটিই মনে করে বিএনপি।

এদিকে, বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com