বুধবার, ১৭ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাতীয় পার্টি হতে একসাথে ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় পার্টি হতে একসাথে ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের কথা বলছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের কথা বলছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

স্টাফ রিপোর্টার-

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলকে ধ্বংস করে দিচ্ছেন- এমন অভিযোগ তুলে ঢাকা মহানগরীর ১০ থানার ৭৭১ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের কথা বলছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিতে যে হারে বহিষ্কার, অন্যায়-অত্যাচার করে আসছেন চেয়ারম্যান জি এম কাদের, তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজকের এই গণপদত্যাগ কর্মসূচি।’

তিনি বলেন, ‘জি এম কাদের মনে করেন জাতীয় পার্টি একটা মুদি দোকান। সকালে আসেন, সন্ধ্যায় বের হন। সকালে দোকান খুলে সারা দিন দোকানদারি করে সন্ধ্যায় হিসাব নেন, নিয়ে বেরিয়ে যান। তিনি লাড্ডুর মতো ঘুরতেছেন। সুতা মহাসচিবের হাতে, আর কাদের লাড্ডুর মতো ঘুরতেছেন। জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছেন তিনি।’

দল থেকে নিজেসহ ৭৭১ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য় মো. শফিকুল ইসলাম সেন্টু

সেন্টু বলেন, ‘জি এম কাদের সারাদেশে কোনো সভা-সমাবেশ করেন নাই, জনসমাবেশ করেন নাই। তিনি সকালে আসেন আর সন্ধ্যায় বেরিয়ে যান। পার্টি অফিসে পড়ে থাকেন, দেশের কোনো খবর তার কাছে নাই।’

তিনি বলেন, ‘আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমরা অল্প সময়ের মধ্যে আবার জাতীয় পার্টিকে পুনর্জ্জীবিত করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com