শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুয়াশায় আচ্ছন্য রাজধানী

কুয়াশায় আচ্ছন্য রাজধানী

স্টাফ রিপোর্টার-
কুয়াশায় ঢেকে গেছে ঢাকার আকাশ। বুধবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তবে কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। রাজধানীতে অন্যান্য বছর সেভাবে শীতের দেখা না মিললেও এবছর শীতে জবুথবু নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীতের অন্য দিনগুলোতে রাজধানীতে সেভাবে কুয়াশার দেখা না মিললেও মঙ্গলবার রাত থেকে কুয়াশার আনোগোনা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com