মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায়  শীতের তীব্রতা বিরাজমান

তেঁতুলিয়ায়  শীতের তীব্রতা বিরাজমান

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

স্টাফ রিপোর্টার-

গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে আজ তাপমাত্রা গতকালে চেয়ে বেড়েছে। সকালে রোদের দেখা মিললেও রাতে কনকনে ঠাণ্ডা পড়ছে। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এ উপজেলার বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকালের চেয়ে আজ ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেন।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কুয়াশার সঙ্গে ঝরছে শিশির। তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। সকালে বিভিন্ন যানবাহনগুলোকে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। শহরের মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের মানুষ।

এদিকে শীতের কারণে বাড়ছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো নানা শীতজনিত রোগ। এসব রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com