বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহযোগ আন্দোলন ও অবরোধের ডাক বিএনপির

অসহযোগ আন্দোলন ও অবরোধের ডাক বিএনপির

বিএনপিঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার সারাদেশে গণসংযোগ এবং রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।
বিএনপিঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার সারাদেশে গণসংযোগ এবং রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক-

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপিঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার সারাদেশে গণসংযোগ এবং রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ৭ জানুয়ারির ভোট বর্জন এবং আজ থেকে সরকারকে ‘সবক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেন রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে অসহযোগ আন্দোলন শুরু করুন। আগামী ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করুন।’

রুহুল কবির আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনে বিরত থাকুন।’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।’

সরকারবিরোধী দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী/ আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com