শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রার্থীর নির্বাচনী পোস্টার  সংক্রান্ত পরিপত্র  প্রকাশ করেছে ইসি

প্রার্থীর নির্বাচনী পোস্টার  সংক্রান্ত পরিপত্র  প্রকাশ করেছে ইসি

ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা শাখা) আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।
ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা শাখা) আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা তাদের নির্বাচনী পোস্টার সাঁটাচ্ছেন তাদের সংসদীয় এলাকায়। নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহার কেমন হবে, এক পরিপত্র জারি করেছে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা শাখা) আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি। পরিপত্রে বলা হয়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে ১ হাজার ৫১২ জন দলীয় প্রার্থী ও ৩৮২ জন। স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com