মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতির পরও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৭

যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতির পরও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক –

গজল ইজরায়েলী আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০টি প্রস্তাবনার প্রেক্ষিতে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজা নগরীতে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরাইলি সেনারা গাজা নগরী ও উপত্যকার অন্যান্য এলাকায় বহু বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

তিনি জানান, রাতে এসব হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

গাজা নগরীর ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের একটি শিবিরে তাঁবুর ওপর ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com