শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এশিয়া কাপ ফাইনালে আগামীকাল বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

এশিয়া কাপ ফাইনালে আগামীকাল বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারটায়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারটায়।

স্পোর্টস ডেস্ক    

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল (রোববার) মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। একই দিনে ম্যাচ ছোটদেরও।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারটায়।

বাংলাদেশ এর আগে একবার যুব এশিয়া কাপের ফাইনালে খেলেছে। তবে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ায় শিরোপা জিততে পারেনি। এবার তাই ইতিহাস গড়ার হাতছানি মাহফুজুর রহমান রাব্বির দলের।

অন্যদিকে আরব আমিরাত এবারই প্রথম যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ঘরের মাঠে খেলা। তারাও শিরোপা জিতে ইতিহাস গড়তে মরিয়া।

তবে দুই দলের লড়াইয়ে ফেবারিট ভাবা হচ্ছে বাংলাদেশকেই। আরব আমিরাত এবার শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও গ্রুপপর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ৬১ রানে।

অন্যদিকে গ্রুপপর্বে শ্রীলঙ্কার পর ভারতকে সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ জানান দিয়েছে, এবার তারা দুর্দান্ত ছন্দে আছে। নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি নিয়েই দেশে ফিরতে পারবে জুনিয়র টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com