শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাঁজার লোভ দেখিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ করা হতো মাদকসেবীদের !

গাঁজার লোভ দেখিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ করা হতো মাদকসেবীদের !

স্টাফ রিপোর্টার- নগরীর ভাসমান, টোকাই, মাদকসেবীদের গাঁজার লোভ দেখিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ করত ঢাকার চিহ্নিত ছিনতাইকারী মোঃ জসিম ওরফে ডোম জসিম (২৬)। শুক্রবার তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃত বাকি দুইজন হলেন, মোঃ রাসেল প্রকাশ রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)। এসময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে তেজগাঁও থানার কাওরান বাজার এলাকার সিএ ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তার ৩ জনই পেশাদার ছিনতাইকারী। ডোম জসিম এই দলের প্রধান। জসিম একসময় ডোম হিসেবে কাজ করতেন। পরে সে পেশা ছেড়ে ছিনতাই শুরু করেন। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন।

তিনি আরও জানান, ডোম জসিম টোকাই, ভাসমান, মাদকসেবিদের দলে নেন। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ করেন। নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দিতেন এই ডোম জসিম। একই প্রক্রিয়ায় সে গ্রেফতারকৃত রাসেল ও রাজিবকে ছিনতাইয়ে প্রলুব্ধ করেন।

তাদের ছিনতাইয়ের কৌসল বর্ননা করে ওসি মহসিন বলেন, তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করতেন এসময় সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে কৌশলে পালিয়ে যেতেন। তবে কেউ যদি তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করত তাহলে তাদের ছুরিকাহত করে আহত করত। প্রতিটি ছিনতাইয়ের বিনিময়ে  দলের সদস্যদের কয়েক পুরিয়া গাঁজা সেবন করতে দেওয়া হতো। এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই কাজে লিপ্ত হতো।

তিনি বলেন, শুক্রবার রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম ওরফে ডোম জসিমের বিরুদ্ধে ৪ টি, মোঃ রাসেল ওরফে রিয়াজের বিরুদ্ধে ৩ টি এবং রাজিবের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com