শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উন্মুক্ত করা হলো বান্দরবানের বগালেক ও কেওক্রাডং পর্যটন কেন্দ্র

উন্মুক্ত করা হলো বান্দরবানের বগালেক ও কেওক্রাডং পর্যটন কেন্দ্র

বান্দরবানের বগালেক
বান্দরবানের বগালেক

স্টাফ রিপোর্টার –

প্রায় ১৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বান্দরবানের বগালেক ও কেওক্রাডং। পাহাড়ের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে আবার। ভরা মৌসুমে নিষেধাজ্ঞা তুলে দর্শনীয় এসব স্পট খুলে দেয়ায় খুশি সংশ্লিষ্টরা। ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরাও।

প্রথমে করোনা, এরপর পাহাড়ে রক্তক্ষয়ী সংঘাত, ঝড়-বৃষ্টি বন্যা আর পাহাড়ধস, সব মিলিয়ে কঠিন সময় পার করেছে বান্দরবানের মানুষ। যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাতও।

অবশেষে স্বমহিমায় ফিরছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এ জনপদ। সড়ক ও অবকাঠামো সংস্কার ও আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটক ভ্রমণের জন্য দীর্ঘ ১৫ মাস পর উন্মুক্ত করা হয়েছে রুমার পর্যটন স্পট বগালেক ও কেওক্রাডং। ফলে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। তবে এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তাদের অনেকেই। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরই দূরদুরান্ত থেকে আসছেন অনেক পর্যটক। নিরাপত্তা বাড়িয়ে সব পর্যটন স্পট উন্মুক্ত করে দেয়ার দাবি তাদের

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com