বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হযরত শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবে আ. লীগ,ওবায়দুল কাদের

হযরত শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবে আ. লীগ,ওবায়দুল কাদের

আওয়য়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়য়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্টাফ রিপোর্টার-

আগামী ২০ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। ওই সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করে এই প্রচারণা শুরু করবে দলটি।

আজ রবিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের পর জনসভার মধ্য দিয়ে ২০ ডিসেম্বর দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ।’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে আজ সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয়, বিশ্ব মোড়লের সোল এজেন্ট তারা। মানবাধিকার লঙ্ঘনে যে ১৩টি দেশের নাম যুক্তরাষ্ট্র দিয়েছে, সেখানে বাংলাদেশ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বিএনপি। তাদের মুখে মানবাধিকারের বুলি আর শোভা পায় না। এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বে নজির সৃষ্টি করেছে। জিয়াউর রহমানের পর খলেদা জিয়া গুম-খুনের রাজনীতি করেছে। জিয়া ও খালেদা জিয়ার আমলেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অথচ এ নিয়ে তাদের লজ্জা নেই।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সে ক্ষেত্রে নির্বাচনে প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com