মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরিশাল আমানতগঞ্জ ১৭৫ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বরিশাল আমানতগঞ্জ ১৭৫ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে তাদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হল- বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির লীলা মঞ্জিলের ভাড়াটিয়া মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার কিশোর ছেলে মো. শুভ হাওলাদার (১৬)। ‘লিটন হাওলাদারের গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার পূর্ব হারতায়। সে বরিশালে বাসা ভাড়া নিয়ে থাকার পাশাপাশি নিজে এবং কিশোর ছেলেকে দিয়ে মাদক বিক্রি করাতো।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা ও তার সঙ্গীয় অফিসার ফোর্স তাদের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে বাবা-ছেলে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী লিটনকে কারাগারে এবং তার কিশোর অপরাধী সন্তানকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com