শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দলের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই: সাকিব

দলের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই: সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্টাফ রিপোর্টার-

আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চান দলীয় মনোনয়ন পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাকিব বলেন, ‘মাগুরাবাসীর জন্য অনেক কিছু করতে চাই। জেলা আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন, আমার জায়গা থেকে আগামী দ্বাদশ নির্বাচনে আমি সবকিছুই করবো। জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা সহযোগিতা করলে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ভোটার আনতে তেমন কোনও বেগ পেতে হবে না। আমি সবসময় কাজে বিশ্বাস করি। আশা করি, কাজ করে সবকিছু দেখাতে পারবো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বর্ধিত সভায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানসহ বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহসভাপতি যথাক্রমে মুন্সি রেজাউল হক, আবু নাসের বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বর্ধিত সভায় সাকিব আসন্ন সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com