রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাকিবকে বরণ করে নিলো মাগুরাবাসী

সাকিবকে বরণ করে নিলো মাগুরাবাসী

গড়াই সেতু থেকে ১২ কিলোমিটার পথের দুপাশে সাকিবকে দাঁড়িয়ে স্বাগত জানান এলাকাবাসী।
ড়াই সেতু থেকে ১২ কিলোমিটার পথের দুপাশে সাকিবকে দাঁড়িয়ে স্বাগত জানান এলাকাবাসী।

স্টাফ রিপোর্টার-

মাগুরার প্রবেশদ্বার গড়াই সেতু থেকে সাকিব আল হাসানকে বরণ করলো মাগুরাবাসী। বিশাল গাড়িবহরে করে সাকিব আল হাসানকে মাগুরা শহরে নিয়ে আসেন ভক্ত ও দলের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সড়কপথে ঢাকা থেকে এলাকায় পৌঁছান তিনি।

গড়াই সেতু থেকে ১২ কিলোমিটার পথের দুপাশে তাকে দাঁড়িয়ে স্বাগত জানান এলাকাবাসী। এ সময় সাকিব আল হাসানের গাড়ির সঙ্গে কয়েকশ গাড়ির একটি বহর তাকে শহরের জামরুলতলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নিয়ে আসে।

সাকিবের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে  ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সঙ্গে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও।

সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন বিশ্বসেরা এ অলরাউন্ডার । গড়াই সেতু এলাকায় সাকিবকে অভ্যর্থনা জানায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দলে সাকিবের মনোনয়নপত্র নেওয়াকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছিলেন মাগুরার আওয়ামী লীগের অনেক নেতা। তবে মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, রবিবার (২৬ নভেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। মাগুরা-১ আসনে মনোনয়ন পান ক্রিকেটার সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com