শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনে অংশগ্রহণ করবেন  না রওশন এরশাদ

নির্বাচনে অংশগ্রহণ করবেন  না রওশন এরশাদ

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ
জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদে

নিজস্ব প্রতিবেদক-

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে সাদ এরশাদকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। এর মাধ্যমে জাপা পঞ্চমবারের মতো ভাঙনের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। তিনি বলেছেন, ভাঙন পরিস্থিতিতে নির্বাচনে যাবেন না রওশন এরশাদ।

সোমবার (২৭ নভেম্বর) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মসীহ বলেন, আজ আমাদের জন্য খুবই দুঃখের দিন। এটা আমরা আশা করিনি। জাতীয় পার্টি এর আগেও চারবার ভেঙেছে। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। রওশন এরশাদ আমাকে বিকেলে জানিয়েছেন, তোমরা চিন্তা করো না, যা করি না কেন একসঙ্গেই থাকবো। বিকেলে জিএম কাদের একতরফাভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। পার্টি পঞ্চমবারের মতো ভেঙেছে বলতে পারেন।

‘এবার রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা পার্টিকে যে ভাঙা হলো, আমি জানি না কী অবস্থা হবে। এর আগে জাপা চারবার ভেঙেছে, এরশাদ ও রওশনের নেতৃত্বে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। রওশন এরশাদের নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবে।’

তিনি বলেন, ভাঙনের দায়ভার জিএম কাদেরকে নিতে হবে। ইতিহাস তার বিচার করবে, জাপা নেতারা তার বিচার করবে। রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করবো। এ পরিস্থিতিতে, এ ভাঙনের অবস্থায় তিনি (রওশন এরশাদ) নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত এটা সেটেল না হবে উনি নির্বাচনে যাবেন না। জিএম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। বেগম রওশন এরশাদ নৌকা বা অন্য কোনো প্রতীকে ভোট করবেন না।

রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কোনোদিন দয়ার আসনে যাননি। দয়ার নির্বাচন উনি করবেন না। তারা রওশনের কোনো কথাই রাখেননি। এর আগে যোগ্যতা দিয়েই তিনি ভোট করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com