বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাকিবের মাগুরার বাড়ির সামনে টহল দিচ্ছে পুলিশ

সাকিবের মাগুরার বাড়ির সামনে টহল দিচ্ছে পুলিশ

শনিবার সন্ধ্যার পর থেকে শহরের কেশব মোড়ের বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন।
শনিবার সন্ধ্যার পর থেকে শহরের কেশব মোড়ের বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন।

স্টাফ রিপোর্টার-

সাকিব আল হাসানের মাগুরা শহরের বাসার সামনে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর থেকে শহরের কেশব মোড়ের বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়। তবে রাত ৯টার পর সেখানে কাউকে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে সাকিব আল হাসানের বাড়ির সামনে অনেক পুলিশ সদস্য আসেন। পরে তারা বেশ কিছু সময় বাসার সামনে বসে ছিলেন।

এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে শহরবাসীর আগ্রহ বেড়ে যায়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সাকিব আল হাসান মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে মনোনয়নপত্র কেনেন। মাগুরার কোন আসনে সাকিব মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যে শনিবার সন্ধ্যায় তার বাড়িতে পুলিশ পাহারা বসায় জেলায় এ আলোচনা তীব্র হয়েছে।

মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনে বীরেণ শিকদার দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, ‘এটা নিয়মিত টহল ছাড়া আর কিছু নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com