শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শ্রীপুরে নিজ পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

শ্রীপুরে নিজ পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে ফরিদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান।তিনি বলেন, রোববার (২৮ জুন) দুপুরে নিজ বাড়িতে তিনি আত্নহত্যা করেন। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করেছে।নিহত ফরিদ শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনা শুকানিয়া গ্রামের মোজাফ্ফর হোসেনর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, ফরিদ মৃগী রোগী ছিলেন। কাঁঠালের ব্যবসা করা জন্য সম্প্রতি তার বাবার নিকট থেকে পাঁচ হাজার টাকা নেন ফরিদ। আজ (রোববার) দুপুরের দিকে নিজ বাড়িতে তার বাবা টাকা ও ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদ তার বাবা-মার সামনেই নিজের পেটের ডান পাশে ছুরি (চাকু) ঢুকিয়ে দেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com