মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ সোমবার নড়াইল-২ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা নেতা শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।

ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নির্বাচন কমিশনের সাবেক সচিব ছিলেন। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বুথের দায়িত্বে থাকা শামসুল কবির রাহাত।

নেত্রকোনা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের ভাই।

ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com