বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও ৭ উপদেষ্টার পদত্যাগ

তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও ৭ উপদেষ্টার পদত্যাগ

তিন টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা পদত্যাগ করেছেন।
তিন টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক-

তিন টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা পদত্যাগ করেছেন।

আজ রোববার (১৯ নভেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম।

মন্ত্রিসভার যেসব সদস্য সংসদ সদস্য নন, তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি। এবার প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় ২ টেকনোক্র্যাট মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এরপর রোববার বিকেলে তারা পদত্যাগ করেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com