বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে পরিবহন ডাকাতির চেষ্টা, আটক ৩

সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে পরিবহন ডাকাতির চেষ্টা, আটক ৩

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে একটি মাইক্রোবাস ছিনতাই চেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভুঁইয়া।

এর আগে রবিবার (২৮ জুন) গভীর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।প্রাথমিকভাবে অধিকতর তদন্তের জন্য আটকদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।মাইক্রোবাসটির চালক বেলায়েত হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে মাইক্রোবাসযোগে সংবাদপত্র পৌছে দিতেন তারা।

প্রতিদিনের মত রবিবার রাতে সংবাদপত্র বিভিন্ন এলাকায় পৌছে দেওয়ার উদ্দেশ্যে বের হন। তারা আশুলিয়ার বাইপাইলে পৌছলে ৫ ব্যক্তি বগুড়া পৌছে দেয়ার অনুরোধ করেন। এসময় কাজলা পরিবহনের কাউন্টার স্টাফরা ওই ৫ ব্যক্তির কাছে দেশীয় অস্ত্র দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। এসময় বাকি দুই জন পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, মাইক্রোবাস ছিনতাই চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com