শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পলাশে চোরাই মালামাল সহ তিন জন গ্রেফতার

পলাশে চোরাই মালামাল সহ তিন জন গ্রেফতার

নরসিংদীর পলাশে প্রাণ কোম্পানিতে থেকে চোরাইকৃত প্রায় এক লাখ ২০ হাজার টাকার লোহার পাইপ সহ সুমন চন্দ্র সরকার (৩৪), সেলিম মিয়া (৩৪) ও মাসুদ মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চেয়ারম্যান বাড়ি নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সুমন চন্দ্র সরকার ও সেলিম মিয়া প্রাণ কোম্পানির নিরাপত্তা কর্মী ছিলেন। এসময় চোরাইকৃত মালামাল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। থানা পুলিশ জানায়, রোববার রাতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের এসআই মনোয়ার হোসেন ডিউটিরত থাকা অবস্থায় পিকআপ ভর্তি লোহার পাইপ নিয়ে যাওয়ার বিষয়টি সন্দেহ হয়।

পরে সন্দেহজনকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে লোহার পাইপ গুলো চুরি করার ঘটনাটি বের হয়ে আসে। পরে পিকআপ চালক মাসুদ মিয়াকে সহ ওই দুই নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রাণ কোম্পানির পক্ষ থেকে নিরাপত্তা (সেফটি) অফিসার আলমগীর হোসেন খান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com