মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাশকতা প্রতিরোধে নতুন পদ্ধতি প্রয়োগ করবে ডিএমপি

নাশকতা প্রতিরোধে নতুন পদ্ধতি প্রয়োগ করবে ডিএমপি

ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত নাশকতা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি নতুন পদ্ধতি প্রয়োগ করবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন। তবে নতুন সেই পদ্ধতি কী সেটা তিনি পরিষ্কার করেননি।

রোববার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ কর্মকর্তা বলেন, নাশকতা প্রতিরোধে আমরা আরও কিছু পদ্ধতি আজ থেকে শুরু করব। এতে যারা যাত্রীবেশে বাসে আগুন দিচ্ছে তাদের আসাটা আরও কঠিন হবে। আর এসব নিষ্ঠুর কাজের জন্য দেশের প্রচলিত আইন খুবই কঠোর। নাশকতাকারীরা এমন কার্যক্রম বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনের কঠিন প্রয়োগ করা হবে।

আইনের মধ্য থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেশে যেসব প্রচলিত আইন আছে সেগুলোকে কঠিনভাবে প্রয়োগ করা হবে। আর দেশের প্রচলিত আইনেই বলা হয়েছে আইনের কখন কোন পদক্ষেপটি আইনসম্মত। আমরা আইনের কঠোর প্রয়োগ করব। কেউ যদি কোনোভাবে নাশকতা করতে চায় অথবা জীবন এবং সম্পদ ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করা হবে।

নাশকতাকারীদের গুলি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা নাশকতা প্রতিরোধে যাই কিছু করি আইনের মধ্য থেকে করব। তবে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com