বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আহত সাংবাদিকের পাশে র‍্যাব

আহত সাংবাদিকের পাশে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক-

রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে উশৃংখল নেতাকর্মীদের হামলায় আহত ঢাকাটাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীনকে হাসপাতালে দেখতে গেলেন র‍্যাবের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থপেডিকস পূর্নবাসন কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন সালেকীনকে দেখতে যান তারা।

এ সময় বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও আল আমিন উপস্থিত ছিলেন।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কমান্ডার মঈন। তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে গেছে। গতকাল বুধবার পঙ্গু হাসপাতালে ভাঙ্গা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com